ছবি কলমকথা
ছবি কলমকথা

ঝিনাইদহ সদর উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার বাজার গোপালপুর বালির মাঠ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীকে কুপিয়ে হত্যার পর লাশ বালির মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহত নারীর নাম সোনিয়া। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজার গোপালপুর বালির মাঠে অজ্ঞাত এক নারীর লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
এর পর পুলিশ ও সিআইডির পৃথক দল ঘটনাস্থলে আসে এবং লাশটি উদ্ধার করে।
সিআইডির বিশেষজ্ঞরা ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
সিআইডি ঝিনাইদহের ইন্সপেক্টর পলাশ গোলদার বলেন, আঙুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করা গেছে। তাকে কুপিয়ে নির্মমভাবে জখম করে হত্যা করা হয়েছে।
তবে ধর্ষণের বিষয়টি পরীক্ষার পর জানা যাবে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসছে পুলিশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।