অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে র্যাবের অভিযানে ২৩৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী এবং থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন জন পলাতক আসামী সহ চার জন আটক।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন শাহিনুর ইসলাম (২৯) উপজেলার হাতিশাল গ্রামের মোঃ জনাব আলীর ছেলে এছাড়া গ্রেফতারি পরোয়ানায় আটককৃতরা হলেন উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আখতারুজ্জামান, রামপুর বাজারের মৃত আব্দুস সোবহানের ছেলে রেজা গোলাম হাফিজ,ইসলাপুর এলাকার আলহাজ্ব মুশফিকের ছেলে রিয়াজুল ইসলাম।
গত ৭ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নির্দেশে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসমীদের আটক করে ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের বিশেষ অভিযানে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর বাজার এলাকায় নবাবগঞ্জ- দলার দরগা পাকা রাস্তা গামী কবরস্থানের পাশে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ র্যাব তাকে আটক করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।সকল আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।