কলারোয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রনে অব্যাহত পুলিশি অভিযানে আবারো ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সাতক্ষীর জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম’র নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বুধবার(১৯ এপ্রিল) রাতে অভিযানকালে সীমান্তবর্তী হিজলদী গ্রামের আমিরুল ইসলাম(৩৯)কে ৩৮ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। সে আলাল উদ্দীনের ছেলে।
এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, সম্প্রতি কাদপুর সীমান্ত এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।