
মোহাম্মদ ইউনুছ,(পেকুয়া প্রতিনিধি): কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও বনদস্যু, হত্যা মামলাসহ বহু মামলার পলাতক আসামী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা আবারো এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ২৪ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহতের নাম নেজাম উদ্দিন। তিনি ওই গ্রামের বাসিন্দা। এদিকে ঘটনার পর পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে গত কয়েক মাস পূর্বেও কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীরের নেতৃত্বে তার আপন ছোট ভাই আলমগীরের স্ত্রীকেও নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছিল। এই ঘটনায় পেকুয়া থানায় একটি হত্যা মামলা হলেও পুলিশ এখনো জাহাঙ্গীরকে আটক করতে পারেনি। ফলে সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল দিবাগত রাতেও জাহাঙ্গীরের নেতৃত্বে নেজাম উদ্দিন নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।