
বিরামপুরে মাদকদ্রব্য বিক্রি এবং সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যক্তির কারাদণ্ড
নয়ন হাসান বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি-
বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদক ব্যবসায়ী ও তিন মাদক সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭মে) সকাল ১১টার সময় বিরামপুর পৌরশহরের চকপাড়া (শান্তিনগর) এবং বিকাল ৪টার সময় পূর্বজগন্নাথপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- চকপাড়া(শান্তিনগর) গ্রামের মো.শহিদ ইসলামের পুত্র শাওন আলী(২২) ও কন্যা মনি (২৬) একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র মনোয়ার হোসেন (৩০) এবং পূর্বজগন্নাথপুর গ্রামের আনিছুর রহমানের পুত্র মনিরুল ইসলাম(২০)। গাঁজা ও হিরোইন বিক্রি ও সেবনের অপরাধে প্রত্যককে এই কারাদণ্ড প্রদান করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়-সোমবার সকালে বিরামপুর পৌর শহর চকপাড়া (শান্তিনগর) ও পূর্বজগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাদকদ্রব্য গাঁজা ও হিরোইন বিক্রয়ের অপরাধে মনিকে এবং মাদকদ্রব্য সেবনের অপরাধে শাওন, মনোয়ার,মনিরুল ইসলাম এই তিন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাব-ইন্সপেক্টর এরশাদ মিয়া,এসআই মো. মামুনুর রশীদ,বিরামপুর থানা পুলিশের একটি টিমসহ উপজেলা প্রশাসন অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।