
বিরামপুরে মাস্ক না পরায় ২৯ জনকে জরিমানা
নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি–
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের বিরামপুরে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় ২৯ জনকে ৫ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫মে) বিকালে শহরের প্রাণকেন্দ্র ঢাকামোড় এলাকায় এ অর্থদণ্ড প্রদান করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জনতার বিবেক টিভিকে বলেন-করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। আজ পৌর শহরের ঢাকামোড় এলাকায় মাস্ক পরিধান না পড়ার কারণে পথচারী, মোটরসাইকেল আরোহী,যাত্রীসহ ২৯ জনকে বিভিন্ন পরিমাণের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন-ঠুনকো অজুহাত দেখাচ্ছেন মাস্ক না পড়া পথচারীরা। অথচ পাঁচ টাকা দামের মাস্ক পথেঘাটে মিলছে। মাস্ক পড়ার সচেতনতা সৃষ্টির জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযান পরিচালনাকালে ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান,এসআই মো. মোস্তাফিজার রহমান,বিরামপুর থানা পুলিশসহ,উপজেলা প্রশাসন অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।