
তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী সদর ইউনিয়নের নামনগর গ্রামের বাচ্চু ফকিরের স্ত্রী হেমালি বেগম (৪৫) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ওই গৃহবধূর ১ ছেলে ১ মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পরিবারের উপর অভিমান করে ওই গৃহবধূ বিষপান করে। তাকে দ্রুত
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বোয়ালমারী মহিলা কলেজ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়। পরে তার লাশ রামনগর গ্রামে নিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, বুধবার বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। ইউডি মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।