‎মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থার ড্রেনের উপর মার্কেট স্থাপনা ও সিড়ি দিয়ে ফুটপাত দখল করায় বিপাকে পড়তে দেখা গেছে পথচারীদের। তথ্য মোতাবেক, পৌরসভার দূর্গাপুর মৌজায় নিজস্ব জমিতে জিএম সুপার মার্কেট নামে একটি বৃহৎ মার্কেট নির্মান করেছে সাবেক আ’লীগ নেতা জিএম মজিদ ও তার ছেলে সাজেদুল ইসলাম রাজীব।

‎এমনটাই প্রশ্ন এখন জনমনে যে, একেবারে উপজেলা পরিষদের বিপরীতে উপজেলা প্রশাসনের নাকের ডগায় কিভাবে পথচারীর চলাচলের ফুটপাত দখল করে অবৈধ দখলদার! 

‎এ বিষয়ে জিএম মজিদের ছেলে রাজীব জানান, এসবই আমাদের জমি। সামনে আমরা জমি না দিলে রাস্তা হতোনা, ড্রেন হতোনা।

‎তবে বিষয়টি আমলে নিয়ে ইতিমধ্যে খোজখবর শুরু করেছে ও অপরাধ প্রমানিত হলে দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।