মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে একটি বাড়ির কাঠের স্তুপ হতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র (সদ্য তৈরি দা ও জিআই পাইপ) উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
তথ্য মোতাবেক, শুক্রবার ২৭ফেব্রুঃ বিকাল ৫টার দিকে উপজেলার মুন্সি খানপুরের মকমতলা সোনার মোড়স্থ গোলাম ফকিরের বাড়ির কাঠের স্তুপ হতে এ সমস্ত অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বাড়িতে রাখা রান্নার জ্বালানী কাঠ গোছানোর সময় একটি বস্তা দেখে সেটা উন্মুক্ত করলে চকচকে দেশীয় অস্ত্র দেখতে পেয়ে মণিরামপুর থানা পুলিশকে অবগত করনে বলে এ তথ্য নিশ্চিত করেছে বাড়ির মালিক স্থানীয় বাসিন্দা মোঃ গোলাম ফকির।
এ বিষয়ে কাউকে গ্রেফতার করতে না পারলেও বিশৃঙ্খলার পূর্ব প্রস্তুতির জন্য হয়তো এ সমস্ত অস্ত্র সজ্জিত করে কে বা কার রেখেছিলো সেটার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।