মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একপক্ষের লোকজন অপরপক্ষের এক গৃহবধূর উপর হামলা করে বেধড়ক মারধর করেছে।
মণিরামপুরের রত্নেশ্বরপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আদম রানা নিজ স্ত্রী মোছাঃ নার্গিস খাতুনকে মারধরের ঘটনায় একই গ্রামের মোঃ সোহরাব হোসেন (৩০),পিতা-মোঃ নজরুল ইসলাম, মোঃ মতলেব হোসেন(৫০),পিতা-মোঃ মীর আলী,  মোঃ মতিয়ার রহমান (৬৫),পিতা-মোঃ আরশাদ আলী, মোঃ হানেফ আলী (৪৫), মোঃ সলেমান হোসেন(৪০), উভয় পিতা-মোঃ আরশাদ আলীর নামে মণিরামপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখিত বিবাদীরা আদম রানার প্রতিবেশী। বিবাদীদের সহিত পূর্বে জমি জমার বিষয় নিয়া বিরোধ থাকায় ১৬ মে সকাল ১১টার দিকে বিবাদীরা বাড়িতে এসে তার স্ত্রী মোছাঃ নার্গিস খাতুনকে পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময়ে স্ত্রী নিষেধ করলে বিবাদীরা তার ০৫মাস অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট করে, চুলের মুঠি ধরে টেনে নিয়ে বেড়ায় এবং জিআই পাইপ ও লোহার রড দিয়ে বাচ্চা নষ্ট করার জন্য পেটে,পিঠে,ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে যাতে শরীরের বিভিন্ন জায়গায় রক্তজমাট বেধে গেছে। ঘটনা সময় নার্গিস ডাক চিৎকার করে মাটিতে পড়ে গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এসময়ে আসামীরা খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে সাক্ষীদের সহায়তায় নার্গিস খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে অভিযোগ করার পর থেকে আসামীরা আদম রানা ও ঘটনার সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি প্রদান করিতেছে।
এব্যাপারে মণিরামপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতা চেয়েছেন নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী আদম রানা।