আব্দুল্লাহ আল মামুন: মণিরামপুর পৌরসভার ভূমি জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফায়ার সার্ভিস, মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন ও মোহনপুর ওয়ার্ড এলাকার প্রায় শতাধিক পরিবারের চলাচলের রাস্তা ও টিউবওয়েলের পানি ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে মোহনপুর ওয়ার্ডের আঃ লতিফের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে রাস্তার মাঝখানে এবং এক বাসিন্দার বাড়ির সিঁড়ির সামনে খুঁটি পুঁতে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা ইজ্জত আলী বলেন, “হঠাৎ করে লতিফ মোড়ল তার ভাই ও বাড়ির নারীদের নিয়ে এসে রাস্তার মাঝখানে এবং আমার বাড়ির সিঁড়ির সামনে খুঁটি পুঁতে রেখে চলে যায়। এতে মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।” তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো সংঘাতে জড়াতে চাই না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত আঃ লতিফের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান দাবি করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।