মসজিদ হতে মাইকসেট ও ব্যাটারি চুরি
মসজিদ হতে মাইকসেট ও ব্যাটারি চুরি
মণিরামপুর প্রতিনিধিঃ মুসল্লী বেশ ধরে মসজিদে প্রবেশ করে সুযোগ বুঝে মসজিদের মাইকসেট ও একটি ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি মনিরামপুর উপজেলার জলকর রোহিতা জামে মসজিদে।
তথ্যমতে,মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুজন ব্যক্তি পাঞ্জাবি টুপি পরিহিত অবস্থায় মোটরসাইকেল রেখে ভিতরে প্রবেশ করে। মসজিদের দ্বিতীয় তলায় সংস্কার কাজ চলমান থাকায় কেউ কিছু বুঝে ওঠার আগেই চোর লাপাত্তা হয়।
পরে মসজিদের মুয়াজ্জিন যোহরের আজানের উদ্দেশ্য ভিতরে যেয়ে দেখে ব্যাটারি ও মাইকসেট নাই বলে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান। এ ঘঠনায় মসজিদের মুসল্লীরা ক্ষোভ প্রকাশ করেছেেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।