ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে কৃষক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পালরদ্দি নদীপাড় নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত মো. মানিক সরদার (৪৫) উপজেলা কৃষক লীগের বন-পরিবেশক সম্পাদক ও মৎস্যজীবী লীগের সহসভাপতি ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল সরদার ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার বলেন, মানিক সরদারকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
এ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা কঠিন আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ ব্যাপারে ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।