নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পশ্চিম পাড়ার মৃত: সহিদ সিকদারের ছেলে তাহাজ্জেদ শিকদার কে রানদা, রড, লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশী সিকদার আবুল কালাম আজাদ ও তার দুই ছেলে সিকদার সেলিম রেজা ও সিকদার শামীম।
পূর্ব শত্রুতার জের, জমিজমা ও গরু চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা বলেন, সিকদার তাহাজ্জেদ কে ধাওয়া করলে দৌড়াইয়া পালানোর জন্য মাস্টার আব্দুর রহিম খান এর ঘরে ঢুকে পড়ে।
তবুও ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি সিকদার তাহাজ্জেদ। প্রতিপক্ষ ১/সিকদার আবুল কালাম আজাদ ২/সিকদার সেলিম রেজা ৩/সিকদার শামীম । এই তিন জন ওই ঘরে ঢুকে লাঠি রড ও রানদা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে বলে জানান।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান হাদি, আওয়াল শেখ, ও বদরুল আলম বাচ্চু সহ ওই বাড়ির মালিক মাস্টার আব্দুর রহিম খান। প্রত্যক্ষদর্শীরা আরো বলেন আমাদের সামনে সিকদার তাহাজ্জেদ কে ধাওয়া করে ওই তিন জন। হাতে থাকা রড,লাঠি,ও রানদা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে।
আহত সিকদার তাহাজ্জেদ এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। এবং মামলার প্রস্তুতি চলছে।