ছবি কলমকথা
ছবি কলমকথা

বিপুল পরিমাণ হেরোইন-ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয়েছে সেগুলো হচ্ছে- ৪৫৯৮ পিস ইয়াবা বড়ি, ১৮১ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩১ কেজি ৯২০ গ্রাম গাঁজা, ১২ টি নেশাজাতীয় ইনজেকশন, ৫৮ লিটার দেশি মদ ও ১৪ বোতল ফেন্সিডিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬ টি মামলা রুজু হয়েছে।
কলমকথা / সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।