প্রতিকী ছবি
প্রতিকী ছবি

রংপুরের পীরগাছায় মেয়ের ছুরিকাঘাতে ফজল মাহমুদ (৫০) নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার তালুক ইশাত দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ফজল মাহমুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন ফজল মাহমুদ। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না এইচএসসি পড়ুয়া মেয়ে ফারজানা আক্তার। জোর করে তাকে বিয়ে দিচ্ছিলেন বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘরে ডেকে ছুরিকাঘাত করেন মেয়ে ফারজানা। এতে গুরুতর আহত হন ফজল মাহমুদ। পরে মেয়ের বিয়ের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে আটক করেছে পুলিশ।
আহত ফজল মাহমুদ রংপুর আরআরএফ পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় তার মেয়েকে আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতেই ফারজানাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।