বাগেরহাটের মোরেলগঞ্জে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (০৪ জুলাই) বেলা ২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে জাহাঙ্গীর হাওলাদার(৪০) নামের ওই চালককে হত্যা করা হয়।
এসময় হামলাকারীদের আঘাতে নিহত জাহাঙ্গীরের কলেজ পড়ুয়া ছেলে আজিজুর রহমান সাকিব (১৮) গুরুত্বর আহত হন। আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করেন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজিজুর রহমান সাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী-নিকারিপাড়া এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে। জাহাঙ্গীরের ছেলে আহত আজিজুর রহমান সাকিব সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাজাহান আহমেদ বলেন, ধারাল অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে জাহাঙ্গীর মারা যায়। হামলাকারী ফরিদকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।