মনপুরায় গাঁজাসহ মাদক কারবারি আটক
মনপুরায় গাঁজাসহ মাদক কারবারি আটক

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা গাঁজাসহ এক যুবককে আটক করেছে মনপুরা থানা পুলিশ।
শুক্রবার (২২জুলাই)সকাল ৭টা হাজিরহাট জংলার খাল অভিযান চালিয়ে খলিল হাওলাদার (২২) নামে এই যুবককে গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার জাহানাবাদ গ্রামের বাসিন্দা।
মনপুরা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার এস আই শ্রীকান্ত বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স মোঃ শাহিনুর রহমান ও পঙ্কজ কে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল ৭ টার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এতে খলিল হাওলাদার নামে ওই যুবককে পাঁচ(৫) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
মনপুরা ওসি সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে খলিল নামে এক যুবক কে আটক করে জেল হাজতে ফেরন করা হয়েছে। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনপুরা থানা মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।