মেহেদী হাসান, রবিবা: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড.এস এম হাসান তালুকদারের নামে হোয়াইটসআপ একাউন্ট খুলে প্রতরণার চেষ্টা করছে একটি চক্র।
২৪শে মার্চ ২০২৫ সোমবার উপাচার্যের নামে ভুয়া একাউন্ট খুলে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে টাকা দাবি করেছে চক্রটি। সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ বিষয়টি অবগত করেছেন তিনি।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. এস এম হাসান তালুকদার সবাইকে সতর্ক থাকতে এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান উপচার্য
মহোদয়।
প্রতারক বা প্রতারক চক্রকে দ্রুত পুলিশ চিহ্নিত করবে এবং আইনের আওতায় আনতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।