ককটেল ফাটিয়ে জুয়েলার্সের দোকান লুট
ককটেল ফাটিয়ে জুয়েলার্সের দোকান লুট

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলার্সের দোকানে লুটের ঘটনা ঘটেছে। এসময় দোকানের মালিকসহ দুইজন আহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) রাতে ভালুকা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত সাড়ে ৮ টার হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। শব্দের পর ধোয়ায় অন্ধকার হয়ে গেলে দোকানের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে জুয়েলার্সের মালিক অধির কর্মকার ও শাহিন মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।