
হাফিজুর রহমান, তালতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আবু কালাম চৌকিদার নামের এক ব্যক্তিকে মারধর করে কান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ সময় তার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় তালতলী থানা পুলিশ গনী নামের একজনকে আটক করেছে।
শুক্রবার(১১ মার্চ)বেলা ১১টার দিকে উপজেলার বড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম নিজ জমিতে বোরো ধানে পরিচর্যা করতে ঔষধ দিতে যায়। এ সময় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাসেল,গনি ও আলমগীরসহ ৭-৮ জন সন্ত্রাসী বাহিনী আবু কালাম কে পিছন থেকে হামলা করে বেধড়ক মারধর করেন। এতে মুখের ২ টা দাঁত পড়ে যায় ও কান কেটে নেয়। এসময় তার স্ত্রী শাহানা বেগম বাধা দিতে আসলে তাকেও মারধর করেন। পরে স্থানীয়রা আবু কালাম ও তার স্ত্রী কে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আবু কালামের ছেলে আরিফ বলেন, আমার প্রতিবেশী রাসেলের সাথে জমিজমা নিয়ে আমাদের ঝামেলা আছেন। তারই জের ধরে আমার বাবাকে মারধর ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত রাসেলের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোক আহত হয়েছে। তবে একন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, জিজ্ঞেসাবাদের জন্য গনী নামের একজনকে আটক করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।