ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে।

এ সময় মাদক দ্রব্য সেবন ও বিক্রির দায়ে অন্তত ৫৬ জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল বুধবার (২৩ মার্চ) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত নিয়মিত এ অভিযান চলে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২,৯২৯ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন ও ২৬ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক বিরোধী আইনে মোট ৪৩টি মামলা হয়েছে।

 

 

কলমকথা/ বিথী