
মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইএসডিওর সহযোগিতায় সোমবার (০১ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী ভূমি কমিশনার ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
ইএসডিও অফিসার সিরাজুল শালিকিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিও ম্যানেজার খাইরুল আলম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।