
আজ শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তৃতীয়বারের মতো সারা দেশে এ দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বস্ত্র খাতের বিশ্বায়ন: বাংলাদেশের উন্নয়ন’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। দিনটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
দিবসটিতে বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যয়ের অভিঘাতে বস্ত্র খাত রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।