
মোঃ জসিম উদ্দিন; খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় দি হাঙ্গার প্রজেক্ট-এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ সম্মুখে (পাকেরহাট) সড়কে উক্ত মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পিএফজি’র রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও খানসামা কো-অর্ডিনেটর নুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পিএফজি’র সদস্য ও উপজেলা বিএনপি নেতা সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও আজিজার রহমান শাহ, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম।
এ সময় বাসদ (মার্কসবাদী) নেতা কৈলাশ রায়, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, নিজেরা করি এনজিও প্রতিনিধি কল্যাণী রায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিটন রহমান, উপজেলা ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর এস.এম.রকি, সদস্য সাজ্জাদ ইসলাম, জে আর জামান, আসাদ ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।