
নাটোর প্রতিনিধিঃ আজাদুল বারী গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (২২শে অক্টোবর) সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালিত হচ্ছে।
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার সকালে ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে প্রথমে থানা চত্বরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিরুৎসাহিত করণে চালকদের সাথে মতবিনিময় সভা, যানবাহন চালক ও যাত্রীসাধারনের মাঝে লিফলেট বিতরণ, মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন টানানো ও সড়ক পরিবহন আইন/২০১৮ সম্পর্কে পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক/চালকদের সাথে জনসচেতনতা মূলক আলোচনা করা হয়।
এ বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রেজওয়ানুল ইসলাম জানান, ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস, আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় “গতিসীমা মেনে চলি,সড়ক দূর্ঘটনা রোধ করি। এসময় তিনি মহাসড়কে চলাচলকৃত সকল যানবাহন চালকদেরকে ড্রাইভিং এবং গাড়ীর লাইসেন্স সহ সবধরনের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।