
বি এম হিরু মিয়া, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে জাতীয় চার নেতার স্মরণে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বুধবার সকাল ৬ টার সময় শহরের শিল্পকলা একাডেমী চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে নেতাকর্মীদের নিয়ে শহরে সংক্ষিপ্ত র্যালী শেষে প্রেরনা একাত্তর চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই (এমপি) জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্ট,
জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ,সাধারন সম্পাদক আব্দুল আওয়ালসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।