ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজনে অসহায় সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের সাথে নিয়ে পালন করা হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। জেলার সামাজিক সংগঠন উদ্যোগ এই আয়োজন করেন। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্করা।

শুক্রবার বিকেলে “ভালোবাসার রঙ ছুঁয়ে দেই- বঞ্চিত হৃদয়ে হাসি ছড়াই” এই প্রতিপাদ্যকে মনে রেখে জেলার সামাজিক সংগঠন উদ্যোগ শহরের জেলা স্কুল বড়মাঠে এই আয়োজন করেন।

উদ্যোগ এর সংগঠনের তরুণ-তরুণী সদস্যরা নিজ হাতের তৈরী কেক বানিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের দিয়ে কাটা সহ তাদের খাওয়ায় দিলেন তারা। তাদের এই আয়োজনে অংশ নেন জেলা বিভিন্ন স্থানের সুবিধাবঞ্চিত ছোট ছোট শিশু সহ বয়স্করাও। ভালোবাসা দিবসে এমনি ভালোবাসা পেয়ে খুশি সকলেই।

ছোটন,নয়ন,ফরিদ,কাশফিয়া কেক খেতে খেতে বলেন, আগে কখনো কেক কাটিনাই আমরা। আজকে সকলে কেক কাটছি। আমাদের এখানে আপু ভাইয়ারা আমাদের অনেক মজাদার কেক আনো দিছে। আমাদের খিলায় দিছে।

আয়োজনে অংশ নিয়ে খুশি সুবিধাবঞ্চিচ বয়স্করাও। আম্বিয়া খাতুন, রাবেয়া আক্তার বলেন, ভালোবাসা দিবসে আমাদের মাঝে এতো ভালোবাসা দিবে ভাবতে পাড়িনাই। আমাদের পাশাপাশি অনেক শিশুকে আনছে তারা। তাদের ধন্যবাদ জানাই এমন আয়োজন করার জন্য।

আয়োজকরা বলেন,সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের মুখে হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ।