
মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গা খাগড়াছড়ি: কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো জোন সদরে ছিলো সাজ সাজ রব।
রবিবার দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহর হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম রিদোয়ানুর রহমান।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,লক্ষছড়ি,সিন্দুকছড়ি,যামিনীপাড়া জোন অধিনায়ক সহ মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সহ সামরিক,বেসামরিক পদস্থ কর্মকর্তা সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।