রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ।

অনুষ্ঠানে সকলেই কন্যা সন্তান কে আগলে রাখার কথা বলেন ।কেননা আজকের কন্যা শিশু আগামী দিনের ভবিষ্যত।কখনো বোঝা মনে করা যাবে না ।