ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে জাতীয় পাটির আয়োজনে পীরগঞ্জে উপজেলা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,২৩ অক্টোবর ২০২২ রবিবার জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ এর চাতাল হতে উপজেলা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক র্যালি বের করে পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় জমায়েত হয়ে আলোচনা সভা ও বক্তব্য অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাফিজ উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলম জাতীয় পাটির বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।
বক্তব্য শেষে আবার র্যালি সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ এর চাতালে গিয়ে শেষ হয়।পরে প্রবেশপথের প্রধান গেট বন্ধ করে খিচুড়ি বিতরণ করা হয়। খিচুড়ি বিতরণ শেষে উপজেলা প্রতিষ্ঠা দিবস কার্যক্রম সমাপ্তি হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।