
মুত্তাহিদ ইসলাম মারজান,উলিপুর উপজেলা প্রতিনিধি: পশ্চিম-পাকিস্তানের সাথে ১৯৭১ সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের এইদিনে বিজয় ছিনিয়ে আনে বাংলার সূর্য সন্তানেরা।
এক এক করে বছর পার হয়ে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ। মহান বিজয় দিবস ২০২১ এ অদ্য সকাল ৮.০০ ঘটিকায় উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও শেখ রাসেল চত্বরে পুষ্পস্হবক অর্পন করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা ও উলিপুর উপজেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উলিপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মুত্তাহিদ ইসলাম মারজান সহ উলিপুর পৌর শাখা কমিটির আহবায়ক কমিটির সদস্য জাহিদ হাসান বিপুল, নাজমুল হাসান সজিব, মোঃবিপ্লব ইসলাম, আল-আমিন আকাশ, নাহিদ হাসান সহ আরো অনেকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।