
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় শালিখা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মাগুরা-২ আসনের বারবার নির্বাচিত সাংসদ ড. শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্ত জনাব মোঃ তারিফ উল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) জনাব তিথি মিত্র, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস, মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব জেসমিন আক্তার শাবানা,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ,এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ ।
আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জয়িতাদের মধ্যে সম্মাননা প্রদান করাহয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।