
ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ।
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবুর উদ্যোগ ও আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে অদ্য সোমবার (১৮ অক্টোবর) বাদ যোহর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে মাদ্রাসার ছাত্ররা সহ স্থানীয় সুধীমহল অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সবুজ আকন্দ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাদের নিহত পরিবারবর্গসহ বিশেষ করে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিতির মাঝে তবারক বিতরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।