
নিজস্ব প্রতিনিধি: তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের গাইদগাছী গ্রামে সোমবার বিকালে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার জনাব মো: মাহফুজুল হোসেন। যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জনাব এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জনাব মো: রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার নারী উদ্যোক্তা জনাব ফারজানা আফরোজ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের শক্তি,ঐক্য ও সম্ভাবনা, সরকারের নীতি,আদর্শ ও সংস্কার কার্যক্রম,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ,বাল্যবিবাহ প্রতিরোধ , ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ,গুজব ও অপপ্রচার রোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
সমাবেশে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।