
মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে ৫০ তম জাতীয় সমবায় দিবস -২০২১ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকালে ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও সমবায় এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কমিশনার ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,
উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বীরমুক্তিয়োদ্ধা হবিবর রহমান, স্বাগত বক্তব্য দেন সহকারী সমবায় কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার। সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মচারী এবং সমবায় সমিতির অন্যান্য দলসমুহ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।