ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাসিক ব্যবস্থাপনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চনপাড়া শেখ রাসেল নগর এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও একশন এইড এলআরপি ৫১ এর আয়োজনে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত কাদির বলেন মাসিক কোন লজ্জা বিষয় নয় সম্পূর্ণ স্বাভাবিক ও প্রাকৃতিক ।
মাসিক সম্পর্কে সচেতনতা তৈরি করতে সবাই কে এক সাথে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন এল আরপি ৫১ চনপাড়া কমিউনিটি ক্লিনিকের প্রোগ্রাম অফিসার রতনা সরকার , ফিল্ড সহকারী নজরুল ইসলাম হালিমা আক্তার, রুনা সাবানা বেগম, ইয়াসমিন সুলতানা, আশা আক্তার সহ আরো অনেকেই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।