
রাজশাহী ব্যুরোঃ ‘আপনার অধিকার আপনার কর্তব্য, দুর্নীতিকে না বলুন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদক এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।
বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পদ্মাপবাহ পত্রিকার সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।