
মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর (রোববার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন। আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রভাষক মোঃ মহিবুল্লাহ মনুর সঞ্চালনায় এসময়ে জাতির সূর্য সন্তানদের স্মরণীয় অবদান তুলে ধরে বক্তব্য রাখেন মণিরামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেনসহ আরও অনেকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।