
মোঃ রাকিব হাসান: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ১৮ ই অক্টোবরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার “শেখ রাসেল দিবস” হিসেবে পালন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
“শেখ রাসেল দিবস ২০২১” উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর পক্ষ থেকে আইসিবির প্রধান কার্যালয়ে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, ভার্চুয়াল আলোচনা সভা এবং দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান, ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, উপ ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামাল হোসেন গাজী, আইসিবি’র তিনটি সাবসিডিয়ারি কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।