ছবি কলমকথা
ছবি কলমকথা

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মনিরামপুর আওয়ামী যুবলীগের যুব সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ শনিবার মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে যুব সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৫ মনিরামপুর আসনের এমপি এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের সদস্য গৌতম, মনিরামপুর পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম লুৎফর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী, কামরুজ্জামান কামরুল সহ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার নেতা কর্মী র্্যালী সহ উপস্থিত হন। আলোচনা সভা শেষে দেশ বরেণ্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।