মোঃ সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান হোসেনের সঞ্চালনায়
“স্মার্ট হবে সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার”
প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা ও কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা। উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিক বৃন্দ, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী প্রমুখ। বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশ আতিয়ার রহমান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।