নীলফামারী ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
নীলফামারী ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে যথাযোগ্য মর্যাদায় নীলফামারীর ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ।
শনিবার(৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার রাজেদুল আলম প্রধান স্বাগত বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডায়মন্ড সমবায় সমিতির হাবিবুল হক দুলাল,
শাপলা সমবায় সমিতির মনছুর আলী , সমবায়ী আল আমিন রহমান বক্তব্য রাখেন। আলোচনা শেষে সর্বোচ্চ অডিট ফি এবং সিডিএফ প্রদানকারী তিনটি সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।