চরভদ্রাসনে জাতীয় শিক্ষক দিবস পালিত
চরভদ্রাসনে জাতীয় শিক্ষক দিবস পালিত

চরভদ্রাসন প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার জাতীয় শিক্ষক দিবস-২০২২খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় চরভদ্রাসন সরকারি কলেজ প্রাঙ্গন হতে এক বর্ণাঢ র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ রোড হয়ে উপজেলা সদর বাজার চত্তর প্রদক্ষিন করে আবার কলেজ প্রাঙ্গনে ফিরে আসেন।
এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ গোলাম মোর্তাজা আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যর মধ্যে চরভদ্রাসন সরকারি কলেজের সহকারী অধ্যাপক দিপঙ্কর দাস, রঞ্জন কুমার ঘোষ, আঃ কুদ্দুস লিয়ন, আঃ সালাম ও ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দর্ রাুলিতে অংশ নেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।