আজ বিশ্ব চিন্তা দিবস
আজ বিশ্ব চিন্তা দিবস

বিশ্ব চিন্তা দিবস আজ। বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ডব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২২শে ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয়ে থাকে।
১৯২৬ সালের প্রথমবার গার্লস স্কাউটদের কথা মাথায় রেখে বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন শুরু হয়। তবে সারা বছরই সবাই কমবেশি চিন্তা করে থাকে। চিন্তা যেমন নতুন পথ দেখায়, তেমন অধিক চিন্তা আবার ক্ষতির কারণ। যারা অধিক চিন্তা করেন, তারা ঘুমানোর সময়ও হরেকরকম চিন্তায় মগ্ন থাকেন। আর এই অধিক চিন্তার ফলে কোনো মানুষ মানসিক অবসাদে ভুগতে পারে। হৃদরোগ, সুগার, ব্লাডপ্রেশার, হজমে সমস্যার মতো জটিল সঙ্কটও দেখা দিতে পারে।
তবে সুচিন্তা মানুষের শরীরের জন্য উপকারী। সুচিন্তা করলে স্বাস্থ্য ভালো থাকে। দুঃশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে এমন কিছু জিনিস সম্পর্কে বলেছেন বিশেষজ্ঞরা। তা হল- ১) ভালো জীবনসঙ্গী ২) যৌথ পরিবারে বসবাস ৩) ভালো বন্ধুবান্ধব ৪) জ্ঞানী লোকের সাহচর্য।
অধিক চিন্তাশীল ব্যক্তিরা ঘুমানোর সময়ও চিন্তা করে। সে কত ক্ষণ চিন্তা করবে সেটা সঠিক ভাবে বলা মুশকিল । তবে সে সারাদিন তার কাজকর্ম করুক, এইসব করার জন্য সারা দিনে ১ থেকে ২ ঘণ্টা অন্তত চিন্তা করুক ।
অধিক চিন্তার ফলে একটা মানুষ মানসিক অবসাদে ভুগতে পারে , হার্টের রোগ, সুগার, ব্লাডপ্রেশার, হজমে সমস্যা এছাড়াও শারীরিক নানারকম রোগ জ্বালায় আক্রান্ত হতে পারে ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।