Love Your Eyes at Work’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (BRAC-BHP) এবং ভিশন স্প্রিং (VisionSpring)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মনিরামপুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল, ডা. নাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ব্র্যাক কর্মকর্তা উদয় কুমার ঘোষ ব্রাঞ্চ ম্যানেজার, মোঃ হাবিবুর রহমান এস সি ডি পি, মোছাম্মদ নাজমা আক্তার বি এইচ পি টিবি ম্যানেজার, আব্দুল্লাহ আল মামুন ম্যানেজার বিএসপি , মণিরামপুর সেন্ট্রাল হসপিটালের পরিচালক মোঃ নূর ইসলাম, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল বলেন, দৃষ্টিশক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কর্মক্ষেত্রে ও দৈনন্দিন জীবনে চোখের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। নিয়মিত চক্ষু পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমেই অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।

আধুনিক জীবনযাপনে মোবাইল ফোন ও ইলেকট্রনিক স্ক্রিন চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছে। বিশেষ করে বাচ্চাদের দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে চোখের দৃষ্টিশক্তি দ্রুত ক্ষয় হচ্ছে। তারা বলেন, “চোখ আমাদের জীবনের জানালা—এটির যত্ন না নিলে ভবিষ্যতে অন্ধত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে।”

আরও জানান, নিয়মিত ঘুম না হওয়া, অপর্যাপ্ত আলোয় কাজ করা এবং চোখের বিশ্রাম না নেওয়াও দৃষ্টিশক্তি নষ্টের অন্যতম কারণ। তাই সবাইকে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত চক্ষু পরীক্ষা করার পরামর্শ দেন তারা।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যকর্মীরা চোখের যত্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার কার্যক্রম পরিচালনা করেন।