
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর ৪৪তম জন্মদিন উৎসব- মুখর পরিবেশে পালিত হয়েছে।

রবিবার (১৬ই জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে কেক কেটে এ জন্মোৎসব পালন করা হয়।
রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দৈনিক কলম কথার সৌজন্যে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, সদস্য মোক্তাদেরুজ্জামান রাসেল প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে সকলেই সাংবাদিক আব্দূল লতিফ লিটুর
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং তার বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনের এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে অনুষ্ঠান- কে উৎসবমুখর করেছেন প্রচার সম্পাদক রেদোয়ানুল হক মিলন, রুবেল রানা, আব্দুস সামাদ, রুবেল ইসলাম, আল আমিন, আতাউর রহমান, সুমন হোসেন প্রমুখ
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।