ঠাকুরগাঁওয়ে ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ মা এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে এক আলোচনা সভায় ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ অন্যান্যরা।

 

সেখানে অভিভাবকরা জানান নিয়মিত ক্লাসের মাধ্যমে তাদের সন্তানদের হাতে কলমে শিক্ষা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটি। ভালো কাজ করার জন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা মিতা চক্রবর্তী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ও সম্মাননা পেয়েছেন যেটা আসলেই প্রশংসনীয়। সেই সাথে ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানান।

 

 

এ সময়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন প্রত্যেকটি অভিভাবককে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, তারা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা সেদিকে নজর বাড়াতে হবে। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলার সুযোগ করে দিতে হবে।

 

ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটি সুনামের সাথে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে সামনের দিনগুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য আরো ভালো ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।