
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরে পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় দুধের মান পরীক্ষা করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার বাজার পরিদর্শনকালে বিভিন্ন এলাকার কৃষকদের বিক্রয়ের জন্য নিয়ে আসা দুধের গুণগতমান ল্যাক্টোমিটার দ্বারা পরীক্ষা করেন। সেই সময় পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন থেকে আসা সাইফুল (৩৫) নামে এক দুধ বিক্রেতার প্রায় ২০ কেজি দুধ নষ্ট করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করার কথাও জানান স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) বেদেনা আক্তার জানান, জনসার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।