লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩ জুয়াড়ি কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়নের কেশবা তেলি পাড়া গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী এই দণ্ড দেন।
এ সময় সেখানে কিশোরগঞ্জ থানার এস আই নুর ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী জানান, জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশের সমন্বয়ে কেশবা তেলিপাড়া গ্রামের মালেকের বাড়ির পিছনে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কেশবা তেলী পাড়া গ্রামের মৃত্যু মমতাজ উদ্দিনের ছেলে দুলাল হোসেন(৩৫), বুদারু মামুদের ছেলে রায়হান (২৬),গদা কোরানি পাড়া গ্রামের মৃত্যু সমসের আলীর ছেলে জাকির হোসেন(৬০)।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, ৩ জুয়াড়িকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।